• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

কক্সবাজারে মাস্ক না পরায় জরিমানা ও কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককেই।
ওমিক্রন নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় দুই মামলায় দুই ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ সেইসাথে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য সচেতন করা হয়।
এছাড়া এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ফিশারিঘাট এলাকার জিএন ফিশিং এজেন্সির অফিসে অভিযান চালিয়ে ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা যায়নি। পরে জনসম্মুখে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা কক্সবাজার সদর, ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের সদস্যরা। জনস্বার্থে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন