• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে র‍্যাবের হাতে ভূয়া ডাক্তার গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
মোহাম্মদ জিন্নাত।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার রামু থানার এলাকা থেকে একজন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত হলেন ওবাইদুল হক বাঙ্গালীর ছেলে মোহাম্মদ জিন্নাত (২৯)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে অতিরিক্ত পুলিশ সুপার সিনি সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

এসময় তিনি জানান,কক্সবাজার রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগা কাটা বাজারস্থ বিস্‌মিল্লাহ মেডিকেল হল এন্ড প্যাথলজি নামীয় চেম্বারে প্রকৃত ডাক্তার না হয়েও একজন ব্যক্তি বাত ব্যাথা, প্যারালাইজড রোগে অভিজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই এর লক্ষ্যে মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে র‍্যাব-১৫ এর এক আভিযানিক দল বর্ণিত চেম্বারে হাজির হয়ে নূর থেকে একজন ভুযা ডাক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন- তার নিকট ডাক্তারি পাশ সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হওয়ায় আভিযানিক দল ডাক্তার হিসেবে মিথ্যা উপাধি ধারণকারী বর্ণিত ব্যক্তিকে আটক করে। উক্ত চেম্বার হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডাক্তার পরিচয়ে বিভিন্ন পদ পদবীযুক্ত ভিজিটিং কার্ড,প্রেসক্রিপশন বই, মাইক্রোস্কোপ মেশিন, বিপি সেট,ডাক্তারি সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি ও মালামাল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন