• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

কক্সবাজারে নদীতে মিলল শিশুর লাশ

নিজস্ব প্রতিদেক / ১১১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের বাঁকখালী নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই শিশুর বয়স আনুমানিক ১৮ মাস। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজারস্থ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন। তিনি বলেন, বাংলাবাজার এলাকায় নদীতে ভাসছিল এক শিশুর লাশ। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে ওই শিশুর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তবে তার নামপরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন