• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

এসএসসি পাসে আন্তর্জাতিক এনজিওতে চাকরির সুযোগ: কর্মস্থল কক্সবাজার

নিজস্ব প্রতিদেক / ১৮৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
রিলিফ ইন্টারন্যাশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে চলমান প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লিনার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কক্সবাজার এলাকায় যেকোনো এনজিওতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যত্নশীল ও শিশুদের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে।

সময় সংক্রান্ত বিষয়ে সচেতন, স্যানিটেশনের কাজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এছাড়াও ইতিবাচক চিন্তাধারার মানসিকতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের কক্সবাজার জেলার সদর উপজেলায় কাজ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আরআই ন্যাশনাল বাংলাদেশের পে স্কেল অনুসারে প্রদান করা হবে। সপ্তাহে দুইদিন ছুটি, বিমা, বছরে দুইটি উৎসব ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে হবে বিডি জবসে।

আবেদনের শেষ তারিখ : ১৮ জানুয়ারি, ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন