• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চেয়ারম্যান নবী হোসেনের ভাতিজাসহ ৩ গরু চোর আটক চকরিয়ায়

নিজস্ব প্রতিদেক / ২৯১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
স্থানীয়রা ধরে ৩ গরু চোরকে পুলিশের কাছে সোপর্দ করে।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় গরু ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় উপজেলার সাহারবিল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নবী হোসেন চৌধুরীর এক ভাতিজাসহ ৩ গরু চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, কোরাখালী গ্রামের টুক্কুর ছেলে কাইসার(২৫)। পূর্বভেওলার জামালের ছেলে রিপন(২৪),ও রামপুর এলাকার শহীদুল ইসলাম(২২)। কাইসার সাহারবিল ইউপির চেয়ারম্যান নবী হোসনের বড় ভাই টুক্কুর ছেলে বলে জানা গেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওসমান গণি জানান, মঙ্গলবার ভোররাতে ফাঁসিয়াখালীতে একদল লোক গরু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ওই ৩ গরু চোরকে আটক করতে সক্ষম হই। আটকৃত ডাকাতদের কাছ থেকে সাবলসহ গরু ডাকাতির সরঞ্জামাদি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে ৷ সবগুলো যাচাই- বাচাই করে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন