• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গারা কক্সবাজারকে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে

নিজস্ব প্রতিদেক / ১৬৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সালের ২৫ আগষ্ট মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা এদেশে অনুপ্রেবশ করে। বিদেশী রাষ্ট্রের অনুরোধ ও মানবিক কারনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১১লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেন৷ বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে পযটন শহর কক্সবাজার কে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টার সময় উখিয়ার একরাম মার্কেট চত্বরে আমরা কক্সবাজারবাসী নামের একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ দমন, দেশি-বিদেশী এনজিওর ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের দাবী জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গারা পুরো কক্সবাজার জেলায় ছড়িয়ে পড়েছে। এ কারনে শহরে অপহরণ, খুন, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। ফলে পর্য়টকরা কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছে। এছাড়া রোহিঙ্গারা ব্যবসা-বানিজ্যে লিপ্ত।

তারা এদেশ থেকে হাজার হাজার টাকা পাচার করছে। উখিয়া ও টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শিবির কর্মরত এনজিও সংস্হায় চাকুরী করছে রোহিঙ্গারা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্নসম্পাদক মুজিবুল হক।

উক্ত মানববন্ধনে বক্তব্য দেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সহ সভাপতি সমির পাল, জেলা কৃষক লীগের নেতা ও সহ সভাপতি আনিসুল হক চৌধুরী , আনকিচ ফাতেমা ডেইজি, শিক্ষক নেতা হাসান জামাল রাজু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সিনিয়র সহ সভাপতি এডঃ এটিএম রশিদ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফজল কাদের ভুটো, সাংবাদিক রতন কান্তি দে, সুজন সভাপতি নুর মোহাম্মদ সিকদার, ইউপি সদস্য হেলাল উদ্দিন ও যুবলীগ নেতা আবুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন