• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে তুরস্ক: উখিয়ায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ১৭৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিবেদক
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ একা নয়, তুরুস্ক পাশে আছে বলে মন্তব্য করেছেন এক দিনের সফরে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

তিনি শনিবার (৮ জানুয়ারি) সকালে বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে গেলো বছরের ২২ মার্চের অগ্নিকান্ডে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বক্তব্য রাখেন।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকান্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্যে নির্মানাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি রোহিঙ্গা যুবকদের সাথে কিছুটা সময় খেলায় মাতেন, আর বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেন।পরে তিনি ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরীর কারখানা পরিদর্শন করেন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু,স্বাস্থ্য মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির,তুরস্কের দুজন সাংসদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান,চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন