• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে সোমবার বিএনপি ও যুবলীগের সভা: ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিদেক / ২০৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান। ১৪৪ ধারা জারির বিষয়ে শহর জুড়ে মাইকিংও চলে সন্ধ্যার পর থেকে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন- সোমবার (৩ জানুয়ারি) একই স্থানে ও সময়ে বিএনপি এবং যুবলীগ সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে থানায় নোটিশ পাঠানো হয়েছে। দলীয় কার্যালয় সংলগ্ন শহীদ সড়কে বিএনপি ও বিএনপি কার্যালয়ের পাশে অবস্থিত শহীদ মিনারে যুবলীগ সমাবেশ আহ্বান করে।

আবু সুফিয়ান আরও বলেন, কয়েকদিন আগে বিএনপি সমাবেশের অনুমতি চেয়েছে। সমাবেশের অনুমতি দেওয়া হলেও মাঠের অনুমতি দেওয়া হয়নি। পরে সড়কে সমাবেশ করবে বলে জানায় তারা। অন্যদিকে শনিবার বিএনপি কার্যালয়ের পাশে শহীদ মিনারে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে যুবলীগ। একই স্থানে দুই দলের সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন