• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সালমান শাহ’র পর এবার শাকিল গ্রেফতার কক্সবাজারে

নিজস্ব প্রতিদেক / ২০৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
কক্সবাজারে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী শাকিল গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের কিশোর গ্যাং লিডার ও শীর্ষ ছিনতাইকারী আরাফাত প্রকাশ শাকিলকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম লাইট হাউস পাড়ার জিয়া গেস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

শাকিল কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড বাদশাঘোনার বাসিন্দা মৃত ইসলাম ও আয়েশার ছেলে। গ্রেফতারের সময় তার থেকে ছিনতাইকৃত Samsung A10 মোবাইল উদ্ধার করা হয়।

জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি ছিনতাই মাদককারবারসহ কিশোর গ্যাং লিডার হিসেবে বেশ আলোচিত।

সূত্রে জানা যায়, তার পরিচালিত কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণদের কাছ থেকে ছিনতাইসহ ছুরিকাঘাত করে আসছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বাদশাঘোনা, ঘোনার পাড়া, ফাতের ঘোনা, লাইট হাউজ, পাহাড়তলী, জিয়া নগর ও হোটেল মোটেল জোন এলাকায় শাকিলের ত্রাস চলে আসছে দীর্ঘদিন ধরে। এসব এলাকার আতঙ্কিত যুবকের নাম শাকিল।

গ্রেফতার শাকিলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
উল্লেখ যে- কিশোর গ্যাং লিডার শাকিল গ্রেফতারের একদিন আগে আরেক ছিনতাইকারী ও গ্যাং লিডার সালমান শাহ কে গ্রেফতার করে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আরও পড়ুন: 

কক্সবাজারে সালমান শাহ গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন