• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজার থেকে পালিয়ে গাজীপুরে আটক রোহিঙ্গা যুবক

নিজস্ব প্রতিদেক / ১৪০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর নছর মার্কেট এলাকা থেকে শনিবার (১৮ ডিসেম্বর) রাতে মো. রুবেল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রুবেল কক্সবাজার উখিয়া ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।

আটক রুবেলের বরাত দিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, রুবেল ৩ থেকে ৪ মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। পরে তার স্থান হয় উখিয়ার ট্রানজিট ক্যাম্পে।

চার দিন আগে সেখানে বসবাসকারী অপর এক রোহিঙ্গা যুবক রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে ট্রানজিট ক্যাম্প থেকে বের করে চট্টগাম নিয়ে যায়। পরে সেখানে রুবেলের কাছে থাকা ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে মারধর করে রুবেলকে ট্রেনে তুলে দেয় ওই প্রতারক ।

পরে বিভিন্ন ট্রেন পাল্টে রুবেল শনিবার রাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে গিয়ে নামেন। সেখান থেকে রেলপথ ধরে হাঁটতে হাঁটতে নছের মার্কেটের প্রতাবপুর এলাকায় পৌঁছান তিনি।

তার কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে নাম-পরিচয় জানতে চাইলে রুবেল নিজে রোহিঙ্গা বলে স্বীকার করেন। তখন এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন