• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নাঈমের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের দাপট

নিজস্ব প্রতিদেক / ১১০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসরের শুরুটা একেবারেই ভালো হয়নি বিসিবি পূর্বাঞ্চলের। লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের কাছে ইনিংস ব্যবধানে হারে তারা। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছে অধিনায়ক মার্শাল আইয়ুবের দল। বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে শতক তুলে নিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম। তার অপরাজিত ১২৭ রানের কল্যাণে দাপট দেখাচ্ছে উত্তরাঞ্চল।

২৯৭ বল খেলে ১২৬ রানে অপরাজিত আছেন নাঈম। তার ইনিংসে চারের মার ১০টি ও ছয়ের মার ছিল একটি। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তার ২৮তম সেঞ্চুরি। সঙ্গে ৫৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন মাহিদুল ইসলাম অঙ্গন। সঙ্গে মার্শাল আইয়ুবের ৪৭ রানের কল্যাণে ৪ উইকেট হারিয়ে ২৪৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বিসিবি উত্তরাঞ্চল। দক্ষিণঞ্চালের হয়ে স্পিনার নাহিদুল ইসলাম সর্বোচ্চ ২ উইকেট নেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নর্থ জোনের শুরুটা হয় বাজে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফেরেন রানের খাতা না খোলার আগেই সাজঘরে ফেরেন। শুরুতেই জোড়া উইকেট হারানোর পর জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে খেলার হাল ধরার চেষ্টা করেন নাঈম, কিন্তু জুনায়েদও ফেরেন মাত্র  ১৫ রান করে।

এরপর অধিনায়ক মার্শালকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন নাঈম। দুজনের ৯০ রানের জুটি ভাঙে মার্শাল ৪৭ রানে মেহেদী হাসানের বলে আউট হলে। এরপর অঙ্কনকে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে নিজেও সেঞ্চুরি তুলে নেন নাঈম। নাহিদুল ইসলামকে ডিপ কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিগ ফিগার স্পর্শ করেন তিনি।

পরে ১২৯ বলে ৪টি চারের মারে অঙ্কন হাফসেঞ্চুরির দেখা পান। নাঈমের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে বড় সংগ্রহের পথে রয়েছে নর্থ জোন। দিন শেষে  দলটির সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান। নাঈম ১২৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৩ রানে অপরাজিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন