• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ার ‘ইউটিউবার’ গায়ক, ‘চট্টগ্রামে গিয়ে করেন চুরি’

নিজস্ব প্রতিদেক / ১৬১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
তৌহিদুল ইসলাম (১৮)

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

এক মাস আগে চট্টগ্রামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন- তৌহিদুল ইসলাম (১৮),  ছোটন মিয়া (১৮) ও সাইফুল ইসলাম (২৬) । তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার মধ্যম কোণাখালী গ্রামে।

বায়েজদি বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, “তৌহিদুল নিজেকে আঞ্চলিক গানের শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। ইউটিউবে তার একটি নিজস্ব চ্যানেল আছে, যেখানে তার বিভিন্ন ‘স্টেইজ প্রোগ্রামের’ ভিডিও আপলোড করা আছে।”

হালিশহরের এক বাসায় চুরি করতে গিয়ে শনিবার ভোরে তৌহিদুল ও ছোটনকে স্থানীয়দের হাতে ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করে ৯ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার এক বাসা থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনা তাদের জড়িত থাকার কথা জানা যায়।

ওসি কামরুজ্জামান বলেন, তাদের নিয়ে কোণাখালীতে অভিযান চালিয়ে রোববার (১২ ডিসেম্বর) ভোরে সাইফুলকে গ্রেপ্তার এবং তার বাড়ি থেকে ল্যাপটপ উদ্ধার করা হয় বলে তিনি জানান।

ওসি জানান, ৯ নভেম্বর বাসা থেকে ল্যাপটপ ও দুটি আই ফোন চুরির অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে বায়েজিদ থানায় মামলা করেন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, তৌহিদুল তার সহযোগী নিয়ে গভীর রাতে বাড়ি থেকে রওনা হয়ে চট্টগ্রামে বাস থেকে নেমে চলে যান বিভিন্ন এলাকায়। খুঁজতে থাকেন কোন ভবনে উঠা যাবে। কোনো ঘরে প্রবেশ করতে পারলেই মোবাইল ফোন ও ল্যাপটপসহ মালামাল চুরি করে চলে যান চকরিয়ায়।

গত দুই বছরে সে ও তার সহযোগীরা চট্টগ্রাম নগরীতে অন্তত ৪০টি চুরির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন