• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবাসহ আটক কক্সবাজারের নোভা-শোয়াইব দম্পতি

নিজস্ব প্রতিদেক / ৪৯০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

মিরসরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার।

আটককৃতরা হলো, কক্সবাজার জেলার ঈদগাহ থানার ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার আবু জাফর আনসারী ছেলে ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও জালালাবাদ এলাকার তার স্ত্রী নাজমা আলম নোভা (২২)।

এসআই রাজিব পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হাদিফকিরহাট এলাকার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াহিয়া কবির শোয়াইব ও তার স্ত্রী নাজমা আলম নোভাকে আটক করি। এসময় তাদের সাথে থাকা একটি হাত ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ইয়াবাগুলো তারা ঢাকা নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। এই দম্পতি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা করে আসছে। এই ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হচ্ছে এবং আগামীকাল (শনিবার) সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন