• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

এক মাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসা’ সদস্যসহ আটক ১৯৩

নিজস্ব প্রতিদেক / ১৩২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
রোহিঙ্গা ক্যাম্প থেকে আটকদের একাংশ।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

এক মাসে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে ‘আরসা’ নামধারীসহ অন্তত ১৯৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। গত নভেম্বর মাসে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের কাছ থেকে এসময় বিপুল পরিমাণ মাদক, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এসব তথ্য ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পক্ষ থেকে জানানো হয়।

এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক। এসময় তিনি বলেন, ১৪ এপিবিএনের আওতাধীন বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে নভেম্বর মাসে কথিত আরসা সদস্যসহ ১৯৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

এ সময় ৫৩ হাজার ৫২২টি ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা, ৪৩ ক্যান বিদেশি বিয়ার, ৫ বোতল বিদেশি মদ, মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা, ২টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১৪৯টি দেশীয় অস্ত্র, ২০ লাখ টাকার বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এসব ঘটনায় ৩৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৯ হাজার টাকা জরিমানা আদায়, বিভিন্ন মামলার সন্দেহজনক ২১ জন পলাতক আসামি আটক, রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করায় ২৭ জন রোহিঙ্গা নাগরিক আটক, অবৈধ ৫২টি সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ৯টি অটোরিকশা ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন