• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রাঙামাটিতে ভূমিকম্পে নির্মাণাধীন সেতু ও মসজিদে ফাটল

নিজস্ব প্রতিদেক / ৩২৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রাঙামাটি শহরে ভূমিকম্পে ঝুল্লিক্যা পাহাড়ে নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং তৃতীয় তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে তাড়াহুড়া করে নামতে গিয়ে ও ঘুমন্ত অবস্থায় মাথায় বোতল পড়ে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজ আদায় করার সময় হঠাৎ মসজিদটি কেঁপে ওঠে। নামাজ শেষে বের হয়ে দেখা যায় মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

একই সঙ্গে শহরের পুরানপাড়া ও ঝুুল্লিক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযাগ স্থলে হালকা ফাটল দেখা গেছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে। মসজিদটির দেয়ালে ফাটল দেখার কথা নিশ্চিত করে তিনি বলেন, নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যাগ গ্রহণ করা হবে। একই সঙ্গে সেতুর দুই গার্ডারের অংশে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। এটি ফাটল না। এতে ঝুঁকির কোনো শঙ্কা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন