• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

হোয়াইক্যং নয়াবাজারের মহিয়সী নারী শামসুন নাহারের ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিদেক / ২৪০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলা চিংড়ি খামার গ্রুফ এর সাধারণ সম্পাদক ও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ নুরুল আমিনের সহধর্মীনি মরহুমা শামসুন নাহারের ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ২৪ নভেম্বর।

তিনি ১৯৯৮ সনের ২৪ নভেম্বর, ৩ শাবান ১৪১৯ হিজরী,১০ অগ্রহায়ন ১৪০৫ বাংলা মাগরিবের নামাজ পড়ার জন্য জায়নামাজে দাড়ানো অবস্হায় মৃত্যু বরণ করেন। ২৫ নভেম্বর সকাল দশটায় বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় ।

মহিয়সী নারী মরহুমা শামসুন নাহার হোয়াইক্যং ইউনিয়নের ৩৬ বছরের চেয়ারম্যান জাফর আলী চেয়ারম্যান এর ২য় ছেলে মরহুম আবদুল জলিলের ১ম কন্যা। সে বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি,, রঙ্গীখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামিক সেন্টার বোর্ড অব ষ্টাষ্টির আজীবন সদস্য মরহুম আলহাজ্ব আলী মিয়ার পুত্রবধূ।

গভীর শ্রদ্ধা ও ভালবাসায় আমরা স্বরণ করছি মহিয়সী এই নারীকে।

আজ তাঁর ২৩ তম মৃত্যু বার্ষিকীতে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছি। আত্মীয় – স্বজন – পরিচিতজন এবং শুভাকাংঙ্খীদের কাছে বিনীত অনুরোধ তারা যেন তাঁর জন্য প্রার্থনায় স্বরণ করে দোয়া করেন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশন নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়াস্হ নিজ বাস ভবন (আলী মন্জিল কুরাইশি) তাঁর রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে, আজকের এইদিনে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর আদরের সন্তান আলহাজ্ব নছিমা- আলী- শামসুন নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন