• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সুপ্তার ‘প্রথম’ সেঞ্চুরি: যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিদেক / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রানের ক্ষুধা, জিততে চাওয়ার নেশা বোধ হয় ভালোভাবেই পেয়ে বসেছে বাংলাদেশের মেয়েদের। পাকিস্তানের বিপক্ষে শেষদিকের দারুণ ব্যাটিংয়ে জয়ের পর এবার যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানারা। ম্যাচটিতে নারীদের ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে বাংলাদেশ নারী দল জয় পেয়েছে ২৬৯ রানের বড় ব্যবধানে। ম্যাচটিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের পাহাড়সম লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে কেবল ৫৩ রানে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৯৬ রানের উদ্বোধনী জুটি এনে দেন মুর্শিদা খাতুন ও  শারমিন আক্তার সুপ্তা। এ দুজন মিলে তোলেন ৯৬ রান। ৫ চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে কাটা পড়েন।

কিন্তু অন্য প্রান্তে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শারমিন আক্তার। সেঞ্চুরি তুলেই থামেননি তিনি। ১১ চারে ১৪১ বলে ১৩০ রান করেছেন এই ওপেনার। আর ফারজানা হক করেন ৬২ বলে ৬৭ রান।  নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান করেছে বাংলাদেশ।

জবাব দিতে নেমে কোনোরকম প্রতিরোধই গড়তে পারেনি যুক্তরাষ্ট্র। দলটির পক্ষে ৪৩ বলে ১৫ রান করেন অধিনায়ক সিন্ধ্রু সিহারসানা। এছাড়া সর্বোচ্চ ১৬ রান আসে তারা নরিসের ব্যাটে, তিনি খেলেন ২৭ বল। এই দুজন ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটায় নিতে পারেননি ব্যক্তিগত সংগ্রহ।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। এছাড়া এক উইকেট পেয়েছেন জাহানারা আলম। ৩০ ওভার ৩ বল খেলেই আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন