• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সিএনজিতে ১ লাখ ৬৭ হাজার ইয়াবা : উখিয়ার আলী আটক

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
ইয়াবাসহ উখিয়ার আলী হোসেন আটক।

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৬৭ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব-৭। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

আটক যুবক হল, কক্সবাজারের উখিয়া জুমেরছড়া এলাকার মৃত শফি উল্লাহর ছেলে আলী হোসেন(২৮)।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলের উখিয়ার পালংখালী এলাকায় সড়কে তল্লাশী চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক নিয়াজ মোহাম্মদ চপল লাঃ লেঃ বলেন, গোপন সংবাদে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি যোগে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া থাইংখালী হতে বালুখালীর দিকে আসছে। উক্ত সংবাদে র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কক্সবাজারের উখিয়া পালংখালী এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় চেকপোস্টের দিকে আসা সিএনজির গতিবিধি সন্দেহজনক হলে র‍্যাব সদস্যরা সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক সিএনজিটি চেকপোস্টের সামনে থামায়। হঠাৎ সিএনজি থেকে নেমে একজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় র‍্যাব সদস্যরা তাকে আটক করে।পরবর্তীতে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে চালকের সিটের নিচে প্লাস্টিকের বস্তার ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১ লাখ ৬৭ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন