• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গৃহবধু খুন

নিজস্ব প্রতিদেক / ২২১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পারিবারিক বিরোধের জের ধরে খুনের শিকার হয়েছেন আনোয়ারা বেগম (২৮) নামে এক গৃহবধূ। দূর্বৃত্তরা তাকে দা কুপিয়ে হত্যা করে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন পাহাড় আশ্রয়ণ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের দিনমজুর মোহাম্মদ আবদুল্লাহ’র স্ত্রী ও চার সন্তানের জননী।

নিহতের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গত ৬দিন আগে পরিবার-পরিজন নিয়ে স্ত্রীর বোনের বাড়ি মানিকপুরে বেড়াতে যান তিনি। সেখানে গিয়ে কয়েকদিন থাকার পর জানতে পারেন, নিহত আনোয়ারা বেগমের ভাই মোহাম্মদ আরিফ একই এলাকার তার ভগ্নিপতি মনির আহমদের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা পাওনা আছেন। ওই টাকা চাইতে গিয়ে শুক্রবার দুপুরে আরিফের স্ত্রীর সাথে আনোয়ারা বেগমের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে এদিন দুপুর ২টার দিকে মনির আহমদের ছোট ভাই জমির উদ্দিন ও মিজানুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন মিলে দা দিয়ে অতর্কিতভাবে বোনের বাড়িতে বেড়াতে আসা আনোয়ারা বেগমের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আনোয়ারা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার। বিকাল সাড়ে ৫টার দিকে তিনি নিহত আনোয়ারা বেগমের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। এ সময় তিনি বলেন, আনোয়ারা বেগমের বাম কানের নীচে গর্দানে দা দিয়ে কুপ দেয়ার একটি চিহ্ন রয়েছে। পরে আনোয়ারা বেগমের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতালে এসে নিহত আনোয়ারা বেগমের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে তার মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন