• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

৯ হাজার ৪৫০ ইয়াবা উদ্ধার: উখিয়ায় ৩ যুবক আটক

নিজস্ব প্রতিদেক / ১৪৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
ইয়াবাসহ উখিয়ার তিন যুবক আটক।

কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে ৯ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে খায়রুল বশর (১৯), একই এলাকার সৈয়দ আলমের ছেলে মো. জুনাইফ (১৯) ও উখিয়ার হলদিয়াপালংয়ের নাছিরপাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে মোহাম্মদ তারেক (১৯)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, আটক ৩ জন জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন