• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবা সরিয়ে বিক্রি: বান্দরবানে পুলিশ কনস্টেবল আটক

নিজস্ব প্রতিদেক / ১৯৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
আটক মো. কামাল।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বান্দরবানে মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রির সময় মো. কামাল (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২শ পিস ইয়াবা।

সোমবার (১৫ নভেম্বর) রাতে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামাল চট্টগ্রাম জেলার মৃত সামশুল আলমের ছেলে। বর্তমানে তিনি বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত রয়েছেন।

বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ২শ ইয়াবাসহ কামাল নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আটক কনস্টেবলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশের এক কনস্টেবল ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন