• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোহিঙ্গা প্রশ্নে আইওআরএ’র সদস্যপদ পায়নি মিয়ানমার

নিজস্ব প্রতিদেক / ১১৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

সবধরনের যোগ্যতা থাকার পরও রোহিঙ্গা প্রশ্নে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্যপদ পায়নি মিয়ানমার। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওআরএ’র ২১তম মন্ত্রীপর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার (১৪ নভেম্বর) তিনি এ তথ্য জানান।

খোরশেদ আলম বলেন, আইওআরএ’র সদস্যপদের জন্য মিয়ানমার আবেদন করেছিল। পদ পেতে সবধরনের শর্তও পূরণ করে দেশটি। কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ না করায় মিয়ানমারকে এই জোটের সদস্যপদ দেওয়া হয়নি।

মিয়ানমারের আবেদনের বিরোধিতা করেছে দক্ষিণ আফ্রিকা। এমনটা উল্লেখ করে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব বলেন, ‘ওদের সদস্যপদ পাওয়া নিয়ে বিরোধিতা করে দক্ষিণ আফ্রিকা বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ব্যর্থ। কাজেই মিয়ানমারকে সদস্যপদ দেওয়া যাবে না।’

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিনদিনব্যাপী সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। শুরুর দুদিন ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়ালপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর হবে মন্ত্রীপর্যায়ের বৈঠক।

এবারের সম্মেলনে ১২ মন্ত্রীসহ ৮২ কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। যারা আসতে পারছেন না, তাদের ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে। ২৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন