• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিদেক / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়লাভের পর দুধ দিয়ে গোসল করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়, যা চাঞ্চল্যের সৃষ্টি করেছে গোটা দেশে।

আলমগীর আলম নামে ওই নব নির্বাচিত চেয়ারম্যান ফেসবুকে লিখেছেন, মা ও চাচি চেয়েছিলেন নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। তারা তাদের কথা রেখেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে বিজয়ের সংবাদ পেয়ে তারা দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন। পরবর্তীতে দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়।

কিন্তু দুধ দিয়ে গোসলের ভিডিওটি ইতোমধ্যে ডিলিট করে দিয়েছেন আলমগীর আলম।

অন্য আর একটি পোস্টে তিনি জানান, প্রিয় বন্ধুগন আমার আপলোডকৃত দুধ দিয়ে গোসলের ভিডিও নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং আমি অনুধাবন করতে পেরেছি এই ব্যাপারটিকে অনেকেই ইতিবাচকভাবে নিতে পারেননি। যেহেতু আনন্দঘন মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে ভালোমন্দ বিচার না করেই নিজের অসাবধানতায় এহেন কাজ করেই ফেলেছি তাই এরপক্ষে আর কোন যুক্তি উপস্থাপন না করেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইতোমধ্যে আমি ভিডিওটি মুছে ফেলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন