• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকর : কক্সবাজারে আইজিপি

নিজস্ব প্রতিদেক / ১৪৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শত ফানুসের আলোয় আলোকিত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। শুধু ফানুস নয়, ছিল শত আতশবাজি, নৃত্যসহ নানা আয়োজন। আর এসব দেখতে সৈকতে জড়ো হয়েছিলেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্যুরিস্ট আলোর উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী। প্রতি বছর এখানে ভিড় করেন লাখো দেশি-বিদেশি পর্যটক। তাদের নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গঠন করা হয় ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুন্দরবনও এখন নিরাপদ পর্যটন স্পট। কারণ সেখান থেকে দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে, শান্তি ফেরানো হয়েছে। তাই সেখানে নিরাপদে পর্যটকরা ভ্রমণ করতে পারছেন।

আইজিপি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাদের আরও দক্ষ করে তুলতে আরও যা প্রয়োজন সব করা হবে। ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ও পুলিশ বদ্ধপরিকর।

এ সময় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, অতিরিক্ত ডিআইজি মো. আবু সুফিয়ান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ প্রমুখ  উপস্থিত ছিলেন।সূত্র-ঢাকাপোস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন