• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

২ কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক নেওয়ার সময় উখিয়ার জোহুরা আটক

নিজস্ব প্রতিদেক / ২৪৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
জোহুরা।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে (এলএ) ২ কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক উত্তোলনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জোহুরা (২৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার উমর ফারুক বলেন, রোববার (৭ নভেম্বর) কক্সবাজারের উখিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়। জেলা প্রশাসনের এলএ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ টাকা ক্ষতিপূরণের চেক উত্তোলনের বিষয়টি জানানো হলে জেলা প্রশাসনের কর্মকর্তারা হাতেনাতে ধরে ফেলেন। এ প্রেক্ষিতে জেলা প্রশাসকের দায়ের করা মামলার ভিত্তিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে আটক করে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত কঠোর। এ প্রতারণার সঙ্গে যে-ই যুক্ত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সবাইকে বিচারের আওতায় আনা হবে। ইতোপূর্বেও অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা এ মুহূর্তে সর্বোচ্চ স্বচ্ছতা ও সুনামের সঙ্গে সেবা দিচ্ছে। স্বচ্ছতার এ ধারাবাহিকতা বিনষ্টের জন্য বিভিন্ন সিন্ডিকেট অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। সিন্ডিকেট বা দালাল চক্র যত ক্ষমতাশালী বা প্রভাবশালীই হোক না কেন, তাদের এ অপচেষ্টা প্রতিহত করার জন্য জেলা প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সূত্র-বাংলানিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন