কক্সবাজার অফিস
গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও আন্দোলনে নেমে পড়েছে দলীয় নেতা-কর্মীরা।
রোববার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কক্সবাজার চট্টগ্রামে মহাসড়ক লিংকরোড এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ শুরু হয়। দলীয় নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে রাস্তায় আন্দোলনে নেমে পড়ে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে সড়ক অবরোধে উভয় পাশের পরিবহণ গুলো আটকা পড়ে। এছাড়া দোকানপাট বন্ধ করে পালিয়ে যায় স্থানীয় ব্যবয়াসীরা। রোববার দুপুর আড়াইটা পর্যন্ত লিংকরোড এলাকায় বিক্ষোভ চলতে থাকে।
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ নভেম্বর) দুপুর ১২ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম হাসপাতালে জহিরুল ইসলামের সাথে থাকা স্বজন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোছাইন সিকদার।
গত শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে কক্সবাজার লিংকরোডে প্রতিপক্ষের গুলিতে জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই ঝিলংজা ইউনিয়নের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার (বর্তমান মেম্বার) গুলিবিদ্ধ হয়েছিল। ওই রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহকে।
আরও পড়ুন: