• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

প্রথমবারের মতো ছেলে ঈশান দাশগুপ্তের ছবি প্রকাশ্যে আনলেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। তবে ছবিতে ছেলের মুখ দেখাননি তিনি।

কালিপূজা উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে এ ছবি শেয়ার করেছেন নুসরাত। ছবিতে দেখা যায়, দুহাতে ছেলেকে নিয়ে খুব কাছ থেকে দেখছেন। আর তার মুখে মাতৃত্বের গৌরবের হাসি।

পূজা উপলক্ষে কপালে সিঁদুর আর ম্যাজেন্টা রঙে নিজেকে মুড়ে নুসরাত ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন বেশ কয়েকটি। এসব ছবি দিয়ে তিনি উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

ছেলের ছবি কবে ভক্তরা দেখতে পারবেন- এই প্রশ্নের উত্তরে বেশ কদিন আগে এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, অনেকেই তাদের বাচ্চার ছবি নিয়মিত দিয়ে থাকেন। সেটা খারাপ আমি বলছি না। তবে আমি চাই, ঈশান স্বাভাবিক ভাবে বেড়ে উঠুক।

একই সাক্ষাৎকারে যশকে নিয়ে নুসরাত বলেন, যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ও ঈশানকে দেখে রাখছে। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব। ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন