• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে মাদকের মামলায় মিয়ানমারের ৫ নাগরিকের ১০ বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিদেক / ১৭৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

মাদকের মামলায় ৫ জন মিয়ানমারের নাগরিককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ নূরুল ইসলাম, রশিদ আহমদ, বাইতুল্লাহ, আবুল হোসেন ও সিরাজুল ইসলাম।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, গত ২০১৭ সালের ২২ নভেম্বর টেকনাফের হ্নীলায় ৪০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হাতে আটক হন মিয়ানমারের এই ৫ নাগরিক। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন