• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

কক্সবাজার ১২নং ওয়ার্ডে উপনির্বাচন: ছোট ভাইয়ের জায়গায় বড় ভাইয়ের আশা

নিজস্ব প্রতিদেক / ১১৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর মৃত্যুতে ১২ নং ওয়ার্ডের পদ শূন্য। এই পদে উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রয়াত কাজী মোরশেদ আহমদ বাবুর বড় ভাই কক্সবাজার জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহামদ শামীম। তিনি রবিবার বেলা ১২ টায় জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে মনোনয় পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে তিনি বলেন, ‘আমার ছোট ভাই প্রয়াত কাজী মোরশেদ আহমদ বাবু ১২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কাজ করেছেন। আমি তার অসমাপ্ত কাজ সহ এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি সকলের কাছে দোয়া কামনা করছি। আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে কাজ করে যেতে চাই’।

কাজী মোস্তাক আহামদ শামীমের পিতা কাজী তোফায়েল আমৃত্যু কক্সবাজার জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা। দীর্ঘদিন দলের দুঃসময়ে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। শুধু তাই নয় কাজী তোফায়েল ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

আর তাঁর’ই যোগ্য সন্তান ১২ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মোস্তাক আহামদ শামীম কক্সবাজার জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা যায়, কাজী মোস্তাক আহামদ শামীম করেনাকালে সার্বক্ষণিক ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে ছিলেন। কাজী পরিবার সবসময় এলাকাবাসীর সহযোগিতা এগিয়ে আসে।

মনোনয় পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন কাজী পরিবারের আরেক যোগ্য সন্তান কাজী রাসেল আহমেদ নোবেল সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় মুরব্বীগণ। উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন