• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত

মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা জানিয়ে ম্যাবের বিবৃতি

নিজস্ব প্রতিদেক / ১৯৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
মুজিবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার পৌরসভার জনপ্রিয় মেয়র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সারাদেশের মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিবৃতি দিয়েছে ম্যাব। সোমবার (১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ দাবী জানান।

মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর সভাপতি নিলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এক যুক্ত বিবৃতিতে কথিত ওই মিথ্যা মামলায় সংগঠনের সহ-সভাপতি কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানকে হুকুমের আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সাথে একটি বিশেষ মহল মেয়র মুজিবুর রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে মনে করেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব নেতৃবৃন্দ।

সে জন্য অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে পৌরসভার স্বাভাবিক কার্যক্রমের পরিবেশ সৃষ্টি করার জন্য মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান।

এদিকে মামলার জের ধরে রোববার সন্ধ্যা থেকে চার ঘন্টার জন্য প্রায় অচল হয়ে পড়ে পর্যটন শহর কক্সবাজার। পৌরসভার জনপ্রিয় মেয়র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমানকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি করার খবর ছড়িয়ে পড়লে সন্ধায় মেয়রের হাজার হাজার অনুসারী ও দলীয় নেতাকর্মী-সমর্থক ও সাধারণ জনগন রাস্তায় নেমে আসেন। পরবর্তীতে দীর্ঘ চার ঘন্টা অবরোধ শেষে জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে জনদুর্ভোগের কথা চিন্তা করে বিষয়টি সুষ্ঠু সমাধানের দিকে অগ্রসর হন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে পুরো জেলাজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনা স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন