• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া মুখোমুখি ফ্রান্স-স্পেন: সেমিফাইনালে কার কী ইতিহাস বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী : বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সমাধান রাখাইনেই নিহিত : রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মহেশখালীতে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কক্সবাজারে সুজনের নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

সংবাদ বিজ্ঞপ্তি :

বর্তমান সরকার প্রতিটি স্তরে অনিয়ম দূর্নীতি বন্ধে বদ্ধ পরিকর,তাই সরকারি আইন করে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করার জন্য নীতিমালা করে দিয়েছে। তারিঅংশ হিসাবে প্রতিটি সরকারি অফিসে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে।

কিন্তু এখনো অনেকে এই শুদ্ধাচার কৌশল বা সরকারের এই মহৎ সেবা সম্পর্কে জানেনা। ফলে সাধারণ নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে জানেনা ফলে ভোগান্তি এবং অনিয়ম দূর্নীতি কমছে না।

তাই জাতীয় শুদ্ধাচার কৌশল আরো সঠিক ভাবে বাস্তবায়ন করা গেলে অনিয়ম দূর্নীতি হ্রাস পাবে। এ জন্য প্রতিটি স্তরে শুদ্ধাচার কৌশলের চর্চা হওয়া এবং নাগরিকদের প্রত্যেক সেটা এবং অধিকার সম্পর্কে জানা উচিত।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা কমিটি কর্তৃক আয়োজিক জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা উপরোক্ত কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সহ সভাপতি কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী।

সুজন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম।

এতে আরো বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ঋষিকেশ চৌধুরী,কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক আনোয়ারুল হক,কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা,জেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকি,গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম,কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক রুহুল কাদের,এডভোকেট জি এম আশেক উল্লাহ।

এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু,আহসান সুমন,সৈয়দুল কাদের,ইমাম খাইর,মুহিবুল্লাহ, শিক্ষক সাইফুল কবির সাঈকি,শহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন