• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

৬ রোহিঙ্গা হত্যা: ক্যাম্পের হেড মাঝিসহ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
'দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ' মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা হামলা চালায়।

উখিয়া প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের একটি মাদ্রাসায় ছয় খুনের ঘটনায় ক্যাম্পের এক হেড মাঝিসহ আরো চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় এজহার নামীয় পাঁচ জনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত গাজী সালাহউদ্দিন জানান, উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় হামলা চালিয়ে মাদ্রাসার ৬ শিক্ষক ও শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মঙ্গলবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শফিউল্লাহকে গ্রেপ্তার করে।

তিনি জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর রাতে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলো ব্লক মাঝি ফরিদ হোসেন, জাহেদ হোসেন ও মো হাশিম। এ নিয়ে এই মামলায় মোট ১৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ছয় রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২৫০ জনকে আসামি করে গত শনবিার রাত পৌনে ১২টার দিকে উখিয়া থানায় মামলা দায়ের হয়।
নিহত মাদ্রাসা ছাত্রদের একজন আজিজুল হকের বাবা ও উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফসিার (পুলশি সুপার) মোহাম্মদ শিহাব কায়সার খান জানান, ৬ রোহিঙ্গা হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এই মামলায় ইতিপূর্বে গেস্খপ্তারকৃতরা হলো- মুজিবুর রহমান (১৯), দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন (৪০), আব্দুল মজিদ (২৪), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০) ও মোহাম্মাদ আমিন (৪৮)।

এদের মধ্যে অস্ত্রসহ গ্রেপ্তার মুজিবুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন