• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ভর্তির পুনঃঅনুমতি দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিদেক / ৩৪৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার ইন্টারনাশনাল ইউনিভাসিটিতে শিক্ষার্থী ভর্তির পুনঃ অনুমতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষাকার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ে চলমান সকল অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

২৫ অক্টোবর মন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, কক্সবাজার জেলার রোহিঙ্গা সমস্যা, করোনাকালে আর্থিক সংকট এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের বিষয় বিবেচনায় রেখে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে শিক্ষার্থী ভর্তির অনুমতি প্রদান করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে কিছু কুচক্রীমহল বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। বিশ্ববিদ্যালয়ের আজকের এই সাফল্য তাদের অপপ্রচারের জবাব। তিনি এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন