• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারের পরিবেশ রক্ষায় সমুদ্র সৈকতে বাপার মানবপ্রাচীর

নিজস্ব প্রতিদেক / ১৯৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
কক্সবাজার সমুদ্র সৈকতে মানবপ্রাচীর

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) দরিয়ানগর সৈকতে এই মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ করিম উল্লাহ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম সহ অনেকে।

মানবপ্রাচীরে বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের প্রতিযোগিতা চলার কারণে চরম জলবায়ু সংকট তৈরি হয়েছে। একদিকে যেমন রোহিঙ্গা শরণার্থীদের চাপে কক্সবাজারের পাহাড়, টিলা ও বনাঞ্চল হুমকিতে পড়েছে অন্যদিকে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণের কারণে দখল ও দূষণে সমুদ্র সৈকত, নদ-নদী, পাহাড় ও বনাঞ্চল দ্রুত বিলীন হয়ে যাচ্ছে।

সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে অনুষ্ঠিত মানবপ্রাচীরে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত লোকজন এবং পরিবেশ আন্দোলনকর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন