• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ছিল ১৯ জন: মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১২৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রশিদ প্রকাশ মুর্শিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদ।

বিশেষ প্রতিবেদক

রোহিঙ্গাদের শীর্ষনেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) ভোরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এপিবিএন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া লোহার ব্রিজ এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আজিজুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে মোহাম্মদ রশিদ প্রকাশ মুর্শিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বেলা ১টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের পরিকল্পনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের শীর্ষনেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে মোট ১৯ জন সন্ত্রাসী অংশ নেয়। আজিজুল হকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসপি নাঈমুল হক জানান, মুহিবুল্লাহকে গুলি করার সময় পাঁচজন অংশ নেয়। বাকিরা বাইরে পাহারায় ছিল। হত্যাকাণ্ডের দুই দিন আগে সন্ত্রাসীরা বৈঠক করেছিল। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সন্দেহভাজন আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এঁদের মধ্যে কক্সবাজার আদালতে মোহাম্মদ ইলিয়াছ নামের এক রোহিঙ্গা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সংগঠনটির চেয়ারম্যান মুহিবুল্লাহ (৪৮) নিহত হন। এই হত্যাকাণ্ডে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বা আল-ইয়াকিনকে দায়ী করা হয়েছিল। এ সময় আরসার কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়। এ ঘটনায় পরদিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন