• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ছুটির দিনে পর্যটকে ভরপুর কক্সবাজার সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিদেক / ২০১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
কক্সবাজার সমুদ্রসৈকত। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে বেড়েছে পর্যটক। সমুদ্রের নোনা জ্বলে একটু পা ভেজাতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন সৈকত পাড়ে। সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অতিরিক্ত পর্যটকের আগমন ঘটে কক্সবাজার শহরে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, সমুদ্র সৈকতের লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে হাজার হাজার পর্যটক। তারা বালিয়াড়িসহ সাগরের নোনা পানিতে আনন্দে মেতেছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ সেলফিতে মেতে উঠেছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে পা ভেজাচ্ছেন, কেউবা সি ব্রেঞ্চে বসে আছেন আরাম করে। পরিবার-পরিজন নিয়ে এসেছেন অনেকে।

বিপুলসংখ্যক পর্যটকের আগমনে কর্মব্যস্ততা বেড়েছে সৈকত এলাকার ফটোগ্রাফার, জেড স্কি ও বিচ বাইক চালকদের। একই সঙ্গে জমজমাট ব্যবসা বার্মিজ মার্কেটগুলোতেও।

ক্রেতাদের উপচেপড়া ভিড়ে পণ্যের কেনাবেচায় সরগরম দোকানগুলো। এছাড়াও সাড়ে চার শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টগুলো ৯০ শতাংশ বুকিং হয়ে আছে। ব্যবসায়ীরা মনে করছেন এ ধারা অব্যাহত থাকলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে।

কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পর্যটকদের ব্যাপক সাড়া মিলছে। মহামারি কাটিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে পেরেছি। আগামীতেও ভালো ব্যবসা হবে বলে আশা করছি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, সৈকতের কয়েকটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে কাজ চলছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চাপ থাকলেও অতিরিক্ত সদস্য দিয়ে তা মোকাবিলা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, ছুটির দিনে পর্যটকদের চাপ বেড়ে যায়। সৈকতে যেন পর্যটকরা কোনোভাবে হয়রানির শিকার না হন সে জন্য আমরা কাজ করছি। সূত্র-ঢাকাপোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন