• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার থেকে ইকবালকে কড়া নিরাপত্তায় কুমিল্লা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিদেক / ২২৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
কক্সবাজার থেকে আটক ইকবাল।

বিশেষ প্রতিবেদক

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে কুমিল্লায় রওনা দেয় পুলিশ। পুলিশ বহরের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইকবালকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, ‘ইকবালকে জিজ্ঞাসাবাদের পর কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।’

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর ইকবালকে কক্সবাজারের এসপি’র কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে ইকবাল কী তথ্য দিয়েছেন এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পডুন: 

পূজামন্ডপে কোরআন রাখা সেই ইকবাল কক্সবাজারে আটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন