• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল সংস্কারের সুপারিশ

নিজস্ব প্রতিদেক / ১৪৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল ও মোটেল সংস্কারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল ও মোটেল সংস্কারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

মিশরীয় দুটি বিমান লিজ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আগামী ১০ দিনের মধ্যে বিভিন্ন অভিযোগ সম্পর্কে তাদের লিখিত বক্তব্য সংসদীয় কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১ এর প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদের আগামী অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন