• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিদেক / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর। মনোনয়ন পত্র বাছাই ৪ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহন ২৮ নভেম্বর। ওই দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন করা হবে।

গত ২৬ ফ্রেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোর্শেদ আহমদ বাবু। এতে কাউন্সিলর পদটি শূণ্য হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন