মনোনয়ন দাখিল করছেন ইমরুল কায়েস চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন উখিয়া গনমানুষের নেতা, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাহামুদুল চৌধুরী ও জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজলের ছেলে ইমরুল কায়েস চৌধুরী।
২য় ধাপের মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে রবিবার (১৭ অক্টোবর) দুপুরে ১ টার সময় হলদিয়া পালং ইউনিয়নের রিটার্নিং অফিসার উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাছে ইমরুল কায়েস চৌধুরী মনোনয়ন জমা দেন।
ইমরুল কায়েসের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, হলদিয়া পালং এর ৫ বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য জাফর উল্লাহ চৌধুরী, সাবেক বাংলাদেশ বিমান কর্মকর্তা জালাল আহাম্মেদ, মোজাহের কোম্পানিসহ অনেকে।