• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

অভিনয়ে মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
দিশানি চক্রবর্তী

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

অভিনয়ে এসেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি। ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসের দ্য লি স্ট্র্যার্সবার্গ থিয়েটার অ্যান্ড ইনস্টিটিউটে কিম্বার্লি হ্যারিস পরিচালিত ‘সেমিনার’ নাটকে অভিনয় করেছেন তিনি। এ মঞ্চনাটক দিয়েই তাঁর থিয়েটারে অভিষেক। এর আগে তিনি সিনেমায়ও অভিনয় করেছেন।

কিংবদন্তি শিল্পী আল পাচিনোর সামনে নাটকে অভিনয় করলেন দিশানি। এ জন্য প্রশংসা কুড়িয়েছেন মিঠুনকন্যা। কয়েক বছর ধরে অভিনয় শিখছেন তিনি। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নাটকে অভিনয়ের অনুভূতি তাঁর কাছে অন্য রকম। সব সময়ই তিনি অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। দিশানি বলেন, ‘কিংবদন্তি আল পাচিনো স্যারের সামনে পারফর্ম করার সুযোগটা ছিল অকল্পনীয়। আমি থিয়েটার ভালোবাসি। আমার শুরুটাও অসাধারণ হলো। আশা করি বাবাকে গর্বিত করতে পারব। প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

২০১৭ সালে ‘হোলি স্মোক’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ে হাতেখড়ি দিশানির। ছবিটির পরিচালক ছিলেন দিশানির ভাই উশমে চক্রবর্তী। এ ছাড়া ‘আন্ডারপাস’, ‘সুটেবল এশিয়ান ডেটিং উইথ পিএমবি’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য ছবিতেও অভিনয় করেছেন তিনি। অভিনেতা মিঠুর চক্রবর্তীর দত্তক নেওয়া সন্তান দিশানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন