• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

টি-২০ বিশ্বকাপ মাতাবেন তারা

নিজস্ব প্রতিদেক / ১৪৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা, নীল হুরেজাহান, মৌসুমী মৌ-চারজনই একাধারে উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। তবে খেলার মাঠে উপস্থাপক হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন তারা। এই কাজটি চারজন বেশ উপভোগও করেন। এবার প্রথমবারের মতো ক্রিকেট নিয়ে একটি শো উপস্থাপনায় দেখা যাবে তাদের।

আজ (১৭ অক্টোবর) থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে শুরু হচ্ছে জিটিভির নতুন এই শো। যার নাম ‘ক্রিকেট এক্সট্রা’। বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে ও পরে প্রচারিত হবে শোটি। যেখানে একটু ভিন্নভাবেই দেখা দেবেন তাদের।

এই শো প্রসঙ্গে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতে আমার সব সময়ই ভালো লাগে। এবার টি-২০ বিশ্বকাপ নিয়ে শোটি করছি ভেবে আনন্দ লাগছে। খেলার ৩০ মিনিট আগে প্রি-ম্যাচ শো এবং খেলা শেষে পোস্ট ম্যাচ শো হবে এটি।’

মৌসুমী মৌ বলেন, ‘খেলা চলাকালীন প্রতিদিনই এই শোটি হবে। যেখানে আমি ছাড়াও সঞ্চালনা করবেন শাবণ্য তৌহিদা ও নীল হুরেরজাহান। আমরা প্রত্যেকেই চেষ্টা করব শোটির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বাড়তি আনন্দ দিতে।’

নীল হুরেজাহান বলেন, ‘আমি উপস্থাপনা করতেই সব সময়ই পছন্দ করি, আর সেটা যদি হয় খেলাধুলার তাহলে আরও বেশি ভালো লাগে। বাংলাদেশ দল যত বেশি ভালো করবে আমরা তত বেশি এনজয় করব এই শো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন