• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মহিবুল্লাহ হত্যাকান্ড : সন্দেহভাজন রোহিঙ্গা বান্দরবানে আটক

নিজস্ব প্রতিদেক / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
আটক আবদু নবী।

আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আবদু নবী (৪০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প -১ এর বাসিন্দা ইমাম হোসেনের ছেলে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে এনএসআই এর সদস্যরা উপজেলার বিছামারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয়। আটককৃত আবদু নবী মহিবুল্লাহ হত্যাকাণ্ড ও আরসার সদস‍্য বলে সন্দেহ করছে গোয়েন্দারা।

প্রাথমিক বিজ্ঞাসাবাদে সে আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

সম্প্রতি রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর দোষী সন্ত্রাসীদের আটকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইন শৃংখলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে আরসার এই সদস্য নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিল।

এদিকে আটকের পর আবদু নবীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শরীফ ইবনে আলম।

তিনি জানান, আবদু নবী নামে এক আসামিকে নাইক্ষ্যংছড়ি থানা থেকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সে আরসার সদস্য কিনা তা জানা নেই। সূত্র-পূর্বকোণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন