• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

উচ্চ শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে কক্সবাজার ইউনিভার্সিটিকে বাঁচিয়ে রাখতে হবে

নিজস্ব প্রতিদেক / ২৪২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারে উচ্চ শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জেলার প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দেয়া এ প্রতিষ্ঠানটি এতদাঞ্চলের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রশংসনীয়ভাবে কাজ করে আসছে।

কিন্তু একটি বিশেষ মহল যে ষড়যন্ত্র শুরু করেছে তা প্রতিহত করে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রতিষ্ঠানটিকে কক্সবাজার তথা দেশের শীর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সে জন্য সকল শ্রেণি- পেশার মানুষের আন্তরিক সহযোগিতা চেয়েছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানায় ট্রাস্টি বোর্ড ।

ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট সিরাজুল মোস্তফা, ট্রাস্টি বোর্ডের সদস্য মেয়র মুজিবুর রহমান ও রাজা শাহ আলম চৌধুরী।

এছাড়াও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ মাস্টার সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সাবেক পৌর মেয়ার নুরুল আবচার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল খালেক, সিনিয়র সাংবাদিক দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, সুশীল সমাজের প্রতিনিধি ইঞ্জিনিয়ার বদিউল আলম, নঈমুল হক চৌধুরী টুটুল ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব প্রফেসর একেএম গিয়াস উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সভা সঞ্চালনা করেন ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন