• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

কলকাতার সিনেমায় অধরা খান

নিজস্ব প্রতিদেক / ১১২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
অধরা খান।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা অধরা খানের অভিষেক হচ্ছে কলকাতায়। মালয়ালম নির্মাতা কারু নাক্কারের পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। যাতে অধরার সঙ্গে জুটি বাঁধছেন কলকাতার নবীন এক নায়ক।

অধরা নিজেই শনিবার (১৬ অক্টোবর) ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে সিনেমাটির শুটিংয়ের কাজে কলকাতায় রয়েছেন। ২০ অক্টোবর পর্যন্ত সেখানে সিনেমাটির টানা শুটিং হবে। এরপর প্রয়োজন পড়লে আগামী মাসে তিনি আবারও কলকাতায় যাবেন।

অধরা আরও জানান, গত সেপ্টেম্বরে মালদ্বীপে সিনেমাটির শুটিং শুরু হয়। তখন সেখানে দুটি গানের চিত্রায়নে অংশ নেন তারা। তবে নির্মাতা সংস্থার বারণ থাকায় সিনেমাটি নিয়ে আর বিস্তারিত তথ্য আপাতত দিতে পারছেন না।

এই নায়িকা বলেন, ‘প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের একটি খবর। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করছি। তবে এজন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। কারণ ২০১৯ সালের ফ্রেুয়ারির দিকে কলকাতায় গিয়ে সিনেমাটির কথা চূড়ান্ত করি। তখন শুটিংও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। অবশেষে কাজটি শুরু হওয়ায় ভালো লাগছে।’

উল্লেখ্য, অধরা খান অভিনীত প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় ২০১৬ সালে এটির শুটিং শুরু হয়। এটির আগেই মুক্তি পায় তার অন্য ‍দুই সিনেমা-‘নায়ক’ ও ‘মাতাল’। সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘পাগলের মতো ভালোবাসি’। সিনেমাটিতে অধরা ছাড়াও অভিনয় করেন আসিফ নূর, সুমিত সেনগুপ্ত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন