উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে আতা উল্লাহ নামের এক অপহরণকারী চক্রের সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, (১২ অক্টোবর) মঙ্গলবার বিকাল ৪টারদিকে ১৬এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএনের একটি বিশেষ টিম নিয়ে লেদা ক্যাম্প-২৪ এর মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে বি-ব্লকের হাসানের বাড়িতে বন্দি অবস্থায় বালুখালী ১৭নং তুর্কীপাড়া ক্যাম্পের ব্লক-এইচের ৮০নং রোমের বাসিন্দা মোঃ রশিদের পুত্র অপহৃত ভিকটিম আরিফুল্লাহ (২৮) কে উদ্ধার করে। এসময় মুক্তিপণ নিতে আসা ২৪নং ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা বশির আহমদের পুত্র আতা উল্লাহ (২৫) কে আটক করা হয়।
উল্লেখ্য,গত ৮ অক্টোবর দুপুর ১টায় কতিপয় দুষ্কৃতকারী আরিফ উল্লাহকে অপহরণ করে লেদা ২৪নং ক্যাম্পের মৌলভীপাড়া হাসানের বাড়িতে এনে মুক্তিপণ দাবী করে। ১৬ এপিবিএন সদস্যরা খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে।
কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।