• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে ৭০০ একর বনভূমির লীজ স্থগিত করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিদেক / ২২১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
কক্সবাজারের শুকনাছড়ি এলাকায় ৭০০ একর বনভূমি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজারের সমুদ্র পাড়ের মেরিন ড্রাইভ সংলগ্ন শুকনা ছড়িতে প্রশাসন একাডেমির নামে লীজ নেওয়া ৭০০ একর বনভূমির লীজ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

১১ অক্টোবর সোমবার মহামান্য হাইকোর্টের বিচারপতি মো.মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা’র অবকাশ কালীন ব্যেঞ্চ এই অদেশ দেন। একই সাথে মন্ত্রী পরিষদ সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, বন সচিব, ভুমি সচিবের বিরুদ্ধে এ বিষয়ে জবাব দিতে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট। প্রাপ্ততথ্য প্রকাশ, প্রশাসন একাডেমির নাম দিয়ে সমুদ্র সৈকত শহর কক্সবাজারের ৭০০ একর বনভূমি সম্প্রতি লীজ নেওয়া হয়। নামমাত্র টাকায় এ বিশাল সম্পদ লীজের বিষয়ে জানাজানি হলে বিষয়টি নিয়ে কক্সবাজার নাগরিক ফোরামসহ সচেতন মহল সোচ্চার হয়ে উঠে।

এছাড়াও স্থানীয় সচেতন বাসিন্দা, পেশাজীবি ও পরিবেশবাদি সংগঠনের চলে সভা সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। এ অবস্থায় জেলাবাসীর স্বার্থে কক্সবাজার নাগরিক ফোরাম উচ্চ আদালতে রীট দায়ের করার উদ্যোগ নেন।

এতে কক্সবাজার নাগরিক ফোরামের পক্ষে প্রথিতযশা আইনজীবী একে এম মনিরুজ্জামান কবির একটি রিট দায়ের করেন। রিট নং ৭৬০১/২১। এই রীটের শুনানি শেষে গঠিত বেঞ্চের বিচারক বিষয়টি আমলে নিয়ে উল্লেখিত আদেশ দেন।

এ আদেশ পাওয়ার পর কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন কক্সবাজারের সম্পদ, জনগনের সম্পদ, জাতীয় সম্পদ রক্ষা করার জন্য কক্সবাজারের মানুষ ঐক্যবদ্ধ ভাবে সোচ্ছার। ৭০০ একর রক্ষার জন্য যারা প্রতিবাদ জানিয়েছেন গণস্বাক্ষর করেছেন সবাইকে নাগরিক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি আনম হেলাল উদদীন। পাশাপাশি তথ্য গোপন রেখে সরকারের যারা এই সংরক্ষিত বনভুমির প্রস্তাব পাঠিয়েছেন তাঁদের বিরুদ্ধে ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই লীজের বিষয় নিয়ে প্রতারণা করা হযেছে। সুস্পষ্ট ভাবে সত্য গোপন করা হয়েছে।বিসিএস প্রশাসন প্রশিক্ষণ একাডেমি করার মত আরও অনেক জমি আছে। জাতীয় ঐতিহ্য ধ্বংস করে এই একাডেমি করার কোন যৌক্তিকতা নেই। মহামান্য হাইকোর্টের এই আদেশ কক্সবাজারবাসীর এক ঐতিহাসিক বিজয় বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন