• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

যার বাড়িতে ভালো-মন্দ রান্না হবে, সেখানেই হাজির হবো: জয়া আহসান

নিজস্ব প্রতিদেক / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
জয়া আহসান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ঢাকে কাঠি পড়ে গেছে। চারদিকে দুর্গাপূজার গন্ধ ছুটেছে। ভারতের কলকাতায় এই পূজার সময়টা থাকে সবচেয়ে বেশি জমজমাট। উৎসবের আমেজ পাওয়া যায় সবখানে। এই উপলক্ষ্যে তারকা মহলে মেলে কয়েক দিনের ফুরসত। কাজকে ছুটি দিয়ে তারকারাও মাতেন উৎসবের আনন্দে। এবার পূজায় কলকাতায় কাটাবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

পূজার পরিকল্পনা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, ‘কলকাতা আমার প্রাণের শহর। ভালোবাসার শহর। পুজোয় সেই চেনা শহর যেন একটু অচেনা হয়ে যায়। কোনও প্রিয় মানুষ আচমকা সেজে উঠলে যেমন অবাক লাগে, শারদ-কলকাতাও যেন তা-ই। চারদিকে কত আলো, মাইকে অনবরত গান, পথঘাট ছেয়ে থাকে ছাতিমের মিষ্টি গন্ধ। অনেকগুলো পুজোই এখানে কাটিয়েছি। এবারও আমি কলকাতায়। পুজোর চারটে দিন নিজের মতো করে কাটাব।’

জয়া আরও জানান, ‘আমার পুজো মানেই আড্ডারূপেণ সংস্থিতা! বন্ধুদের বাড়ি যাওয়া, মন খুলে কথা, হাসাহাসি। পুজোয় বেশ কিছু বন্ধুর বাড়ি যাওয়ার দাওয়াত ইতিমধ্যেই পেয়ে গেছি। তাই কোথায় আড্ডা দেবো, তা নিয়ে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু পেটপুজো ছাড়া আবার আড্ডা হয় নাকি! আমি খুবই খাদ্যরসিক। অভিনয় করলেও খাওয়াদাওয়ায় কোনও রকম বিধিনিষেধ মানি না। যখন যা ইচ্ছে, তাই খেয়ে নিই। পুজোতেও ভালমন্দ খাবার চাই-ই চাই! যে দিন যে বন্ধুর বাড়িতে ভালো-মন্দ রান্না হবে, সে দিন সেখানেই গিয়ে হাজির হবো। তবে দিনভর যা-ই খাই, যতই খাই, শেষ পাতে মিষ্টি লাগবেই আমার।’

পূজায় সাজের পরিকল্পনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘খাওয়া আর আড্ডা তো হল। এ বার আসি সাজের কথায়। উৎসবের দিনগুলোয় শাড়িই আমার প্রিয় সাজ। কিন্তু ইচ্ছে হলে অন্যান্য পোশাকও পরি। সাজগোজ করব, টইটই ঘুরব শহরের এদিক-সেদিক। মন ভরে দেখে নেব কলকাতাকে।’

 

সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন