• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

পূজামন্ডপ মাতাবে ‘গোলাপি’

নিজস্ব প্রতিদেক / ১৫৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

‘পদ্মাপূরাণ’ মুক্তির দুই দিনের মাথায় উন্মুক্ত করা হলো সিনেমাটির গান ‘গোলাপি’। রোববার (১০ অক্টোবর) বিকেলে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

প্রচলিত এই ফোক গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন সৈকত। আর কণ্ঠ দিয়েছেন সৌরিন। কোরিওগ্রাফি করেছেন রোহান।

সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘দুর্গাপূজায় প্যান্ডেল জমাতে আমরা গানটি প্রকাশ করেছি। কারণ ১১ অক্টোবর ষষ্ঠির মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। মণ্ডপে মণ্ডপে বাড়তি আনন্দ যোগ করবে আমাদের এই গান।’

ঢাকায় স্টার সিনেপ্লেক্স, শ্যামলী ও যমুনা ব্লকবাস্টারে সিনেমাটি দেখা যাচ্ছে। এছাড়াও এটি মুক্তি পেয়েছে নারায়ণগঞ্জের সিনেস্কোপে এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে।

রায়হান শশীর চিত্রনাট্যে ‘পদ্মাপূরাণ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। সিনেমায় পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন