• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, পরিবারকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিদেক / ৪৮৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

এম.এ আজিজ রাসেল:

শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার ৮ম শ্রেণির এক ছাত্রী ২২ অক্টোবর রাতের আঁধারে অপহরণ হয়। ছাত্রীর নাম শাপলা (ছদ্মনাম)। এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছে শাপলার বাবা।

সূত্রে জানা যায়, মেয়েটি বাহারছড়ার একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়ে। গত ২২ অক্টোবর রাত আনুমানিক ৮ টার সময় নিজের বসতভিটার সামনের রাস্তায় দাড়িয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছিল। এসময় হঠাৎ করে ৩ থেকে ৪ জনের একটি দল সিএনজি নিয়ে দক্ষিণ বাহারছড়া, কক্সবাজার পৌরসভা মৃত দেলোয়ার হোসেন প্রকাশ দেলোয়ার মিস্ত্রির ছেলে শাহাব উদ্দিন, রেজুয়ান এবং মনুমিয়া টানা হেঁচড়া করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার সময় মেয়ের মা চিৎকার-বাধা দিয়ে বাধা দেয়ার পরও আসামীরা জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তিনি এজাহারে আরো অভিযোগ করেন, ঘটনার পর তিনি আসামীদের সাথে এবং তাদের আত্মীয়স্বজনের সাথে মেয়ে উদ্ধারের চেষ্টা করে যোগাযোগ করলে আসামীরা প্রাণনাশের হুমকিসহ মামলা থেকে বিরত থাকার কথা বলে। না হলে মেয়েকে জীবিত পাবেনা মর্মে হুমকি দেন বলে উল্লেখ করেন।

মেয়ে অপহরণ নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করে বলেন, আসামীরা এলাকার বখাটে এবং চরিত্রহীন হওয়ায় যেকোনভাব মেয়ের সর্বনাশ করতে পারে। লোভের বশবর্তী হয়ে মেয়েকে খুন করে গুম করতে তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে উদ্ধারের জন্য আকুতি জানান।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন